আর্কাইভ
ads
logo

আইনের বাইরে গিয়ে স্থাপনা নির্মাণ করতে পারবে না কেউ: গণপূর্তমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৭ পি.এম
আইনের বাইরে গিয়ে স্থাপনা নির্মাণ করতে পারবে না কেউ: গণপূর্তমন্ত্রী

ads

গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন  বলেছেন, “আইনের বাইরে গিয়ে কেউ স্থাপনা নির্মাণ করতে পারবে না। সব প্রকল্প বাস্তবায়ন হবে আইনের শাসন মেনে।”

শনিবার (২১ ফেব্রুয়ারি) তিনি কুমিল্লা সার্কিট হাউজ মিলনায়তনে মন্ত্রণালয়ের অধীন দপ্তরগুলোর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। মন্ত্রী বলেন, “আমাদের সরকারের প্রতিজ্ঞা—আমরা আইনকে অগ্রাহ্য করে কোনো কাজ করব না। অতীতে যা ঘটেছে তা আর পরিবর্তন করা সম্ভব নয়, তবে ভবিষ্যতে কোনো ব্যত্যয় হবে না তা নিশ্চিত করা হবে। আমার মেয়াদকালে আইনের মধ্যে থেকে প্রকল্প বাস্তবায়নই অগ্রাধিকার পাবে।”

সভায় মন্ত্রী কুমিল্লায় গণপূর্ত বিভাগের অধীনে নির্মাণাধীন স্থাপনা, নতুন প্রকল্প ও চলমান প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখেন। এছাড়াও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন, থানা ভবন নির্মাণে অগ্রাধিকার, কুমিল্লা কারাগারের উন্নয়নসহ অন্যান্য বিষয়েও আলোচনা হয়।

জাকারিয়া তাহের সুমন বলেন, “অপব্যয় রোধ এবং দুর্নীতি নিয়ন্ত্রণে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পূর্বে স্থগিত বা বন্ধ থাকা প্রকল্পগুলো প্রয়োজন অনুসারে অগ্রাধিকার দিয়ে পুনরায় চালু করা হবে।”

মন্ত্রীর সঙ্গে কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান, সিটি কর্পোরেশনের প্রশাসক শাহ আলম, পুলিশ সুপার আনিসুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমনের সঙ্গে জেলার ঊর্ধ্বতন দলীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ